ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিহাবের সাফল্য

ধর্ম ডেস্ক,সিটিজেন নিউজ: সৌদি আরবের ৪১তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ক্ষুদে হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার সৌদি রিয়াল।

গত ৭ সেপ্টেম্বর শুরু হয় এ প্রতিযোগিতা। বিশ্বের ১০৩ দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রাজধানী ঢাকার কারী নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন
গত বুধবার (১১ সেপ্টেম্বর) পবিত্র নগরী মক্কায় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষে তার ভাই ও মক্কা মুকাররমার গভর্নর খালিদ আল-ফায়সাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

সৌদি আরব সফরের শুরুতেই কারি নাজমুল হাসান (দা.বা.) আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম ও পতাকার সম্মান রক্ষায় হাফেজ শিহাব উল্লাহর জন্য দোয়া কামনা করেছিলেন। অবশেষে আল্লাহ তাআলা হাফেজ শিহাব উল্লাহকে সফলতা দান করেছেন।

১০ বছরের হাফেজ শিহাব উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়ায়। হাফেজ শিহাব উল্লাহ এ প্রতিযোগিতায় উপহারস্বরূপ ৫০ হাজার রিয়াল (১১ লাখ টাকা) পুরস্কার লাভ করেছেন।

উল্লেখ্য, হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ায় ৪৩ দেশ নিয়ে আয়োজিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিহাবের সাফল্য

আপডেট টাইম : ১১:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯