ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

অপেরা শিল্পী জেসি নরম্যান আর নেই

বিনোদন ডেস্ক:না ফেরার দেশে চলে গেলেন অপেরা সংগীতের কিংবদন্তি তারকা জেসি নরম্যান। গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী আমেরিকান এই অপেরাশিল্পী গতকাল সোমবার সকাল ৭টা ৫৪ মিনিটে নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

জানা গেছে, ২০১৫ সালে স্পাইনাল কর্ডের সমস্যা হয়েছিলো তার। এরপর তার কয়েকটি অঙ্গ অচল হয়ে পড়ে। দীর্ঘদিন অসুস্থ থেকে অবশেষে চলে গেলেন তিনি।

১৮৪৫ সালের ১৫ সেপ্টেম্বর জর্জিয়ার অগাস্টায় একটি সংগীতপ্রেমী পরিবারে জন্ম হয় জেসি নরম্যানের। এই শিল্পী পরিবারে পাঁচ ভাই-বোনের সঙ্গে সংগীতের মাঝেই বড় হয়েছিলেন তিনি।

১৯৯৭ সালে সবচেয়ে কম বয়সী শিল্পী হিসেবে কেনেডি সেন্টার অনার সম্মান লাভ করেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ন্যাশনাল মেডেল অব আর্টস প্রদান করেন। ১৯৯৬ সালে আটলান্টা সামার অলিম্পিকসে উদ্বোধনী সংগীত পরিবেশন করেছিলেন জেসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

অপেরা শিল্পী জেসি নরম্যান আর নেই

আপডেট টাইম : ১১:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯