ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

চিত্রনায়িকা অপু বিশ্বাসের আজ শুভ জন্মদিন

বিনোদন প্রতিবেদক:গত এক দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন তিনি। তাকে ভক্তরা ভালোবেসে ঢালিউড কুইন বলে ডাকেন। তিনি অপু বিশ্বাস। সাবলীল অভিনয় এবং সৌন্দর্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রপ্রেমীদের ভালোবাসা পেয়েছেন তিনি।

১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। ছবিতে কাজ করার পাশাপাশি স্টেজ শো ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে দেখা যায় মাঝে মাঝেই। সাম্প্রতিক সময়ে আগের মতো সেই ব্যস্ততা নেই ক্যারিয়ারে। এখন সংসার-সন্তান সামলে শোবিজে সময় দিচ্ছেন। এই জনপ্রিয় নায়িকার আজ জন্মদিন।
২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।

তারপর শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। ‘কোটি টাকার কাবিন’ ছবির পর শাকিব-অপু জুটির একই নির্মাতার ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ ছবিগুলোও ব্যবসা সফল হয়।

এরপর অপু ছুটতে থাকেন রেসের ঘোড়ার মতো। ‘মিয়াবাড়ির চাকর’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ছাড়াও অসংখ্য ছবি সুপারহিট ব্যবসা করে। মজার ব্যাপার হলো, অপু বিশ্বাস অভিনীত শতকরা ৯৫ ভাগ ছবির নায়ক শাকিব খান।

সর্বশেষ শাকিব খানের সঙ্গে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিতে অভিনয় করেন অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয় অপু বিশ্বাসের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে শাকিব-অপুর একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্ম হয়। ২০১৮ সালের ১২ মার্চে এসে আনুষ্ঠানিকভাবে শাকিবের সঙ্গে অপুর দশ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর নায়ক হিসেবে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

চিত্রনায়িকা অপু বিশ্বাসের আজ শুভ জন্মদিন

আপডেট টাইম : ১২:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯