ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর রাজমনি সিনেমা হল

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার সঙ্গে কিছু হলের সম্পর্কটা একটা জুটির মতো। রাজধানীর ‘রাজমনি’ সিনেমা হল সেই তালিকায় অন্যতম। ১৯৮৩ সালে হলটি নির্মাণ করা হয়। দেশীয় চলচ্চিত্র শিল্পের উত্থান-পতনের সাক্ষী এই সিনেমা হল।

দুঃখের খবর হলো, বন্ধ হওয়ার যে হিড়িক পড়েছে এবার সেখানে যুক্ত হচ্ছে রাজমনি সিনেমা হলটি। সিনেমা ব্যবসায় ধস নামায় বন্ধ হচ্ছে হলটি। রোববার (১৩ অক্টোবর) সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। আগামী সপ্তাহে ভেঙে ফেলা হবে হলটি। এমন তথ্যই নিশ্চিত করেছেন হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনির ভাইপো মোহাম্মাদ শহীদুল্লাহ।

মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, ‘দেশের সিনেমার অবস্থা খুব খারাপ। লাভের মুখ দেখা যাচ্ছে না। একের পর এক লোকসান দিয়ে এভাবে হলটি আর চালানো সম্ভব হলো না। তাই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে হলো।’

তিনি জানান, দ্রুত সিনেমা হলের জায়গায় বহুতল করপোরেট ভবন নির্মিত হবে। হলটি ভেঙে ফেলে কর্পোরেট ভবন নির্মাণ করা হবে।

তবে সেখানে কোনো সিনেপ্লেক্স থাকবে না। এরই মধ্যে চাউর হয়েছে রাজমনি হল ভেঙে সেখানে একটি সিনেপ্লেক্স করা হবে। বিষয়টি গুজব দাবি করে মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, ‘এখানে কোনো সিনেপ্লেক্স হচ্ছে না। কর্পোরেট ভবন নির্মাণ হবে মাত্র। কেউ যদি সিনেপ্লেক্স খুলতে চায় ভাড়া নিয়ে সেটা অন্য ব্যাপার। আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর রাজমনি সিনেমা হল

আপডেট টাইম : ১০:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯