ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

মহাখালীর স্টার সিনেপ্লেক্স চালু হচ্ছে ২০ অক্টোবর

বিনোদন প্রতিবেদক: দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। পথচলার ১৫ বছর পেরিয়ে গত ৮ অক্টোবর ১৬ বছরে পদার্পণ করেছে এটি। এ উপলক্ষে দর্শকদের জন্য আরও একটি নতুন শাখা উপহার দিতে যাচ্ছে।

১৯ অক্টোবর রাজধানীর মহাখালীতে নবনির্মিত এসকেএস (সেনাকল্যাণ সংস্থা) টাওয়ারে চালু হচ্ছে ‘স্টার সিনেপ্লেক্স’র নতুন মাল্টিপ্লেক্স সিনেমা হল। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৯ অক্টোবর সন্ধ্যায় এর উদ্বোধন হবে। ২০ অক্টোবর থেকে দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন।

এটি স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা। এর আগে ধানমন্ডির সীমান্ত সম্ভারে (সাবেক রাইফেলস স্কয়ার) দ্বিতীয় শাখা চালু হয়েছে।

রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, মহাখালী, রামপুরাসহ ঢাকা উত্তরের এ এলাকার দর্শকদের জন্য খবরটা বেশ আনন্দের। অনেক দিন থেকে এ এলাকার দর্শকদের একটি সিনেপ্লেক্সের চাহিদা ছিল বলে জানান কর্তৃপক্ষ। এবার তাদের সেই চাহিদা পূরণ করতে চলেছেন তারা।

মহাখালীর সিনেপ্লেক্সে মোট তিনটি হল থাকবে। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং ও মিডিয়া মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, এখানে তিন ক্যাটাগরির আসন বিন্যাস থাকবে। রেগুলার চেয়ারের পাশাপাশি নতুন সংযোজন হচ্ছে লাউঞ্জার এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি। বিলাসবহুল এসব ক্যাটাগরিতে দর্শকরা আরো আরামে সিনেমা উপভোগ করতে পারবেন।
যখন দেশের বিভিন্ন স্থানে অনেক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে তখন এ ধরনের নতুন মাল্টিপ্লেক্স চালু করার উদ্যোগ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সুসংবাদ। এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, আমরা ঢাকায় আরেকটি মাল্টিপ্লেক্স সিনেমা হল চালু করতে যাচ্ছি। আশা করি মহাখালী ও এর আশপাশের দর্শকদের জন্য এটি নতুন মাত্রা যোগ করবে।

দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে আমরা আরো অনেক দূর যেতে চাই। পর্যায়ক্রমে ঢাকার মিরপুর, উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরো ২০টি মাল্টিপ্লেক্স এবং দেশব্যাপী ১০০টি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

মহাখালীর স্টার সিনেপ্লেক্স চালু হচ্ছে ২০ অক্টোবর

আপডেট টাইম : ১২:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯