ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

বসন্ত বিকেল’ সিনেমায় নিরবের বিপরীতে উষ্ণ

বিনোদন প্রতিবেদক:ঢাকাই সিনেমার প্রিয় মুখ চিত্রনায়ক নিরব হোসেন গত আগস্ট মাসে ‘বসন্ত বিকেল’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। এই সিনেমায় তার নায়িকা কে হবেন চূড়ান্ত ছিল না তখন। অবশেষে সিনেমাটির নায়িকার নাম ঘোষণা করলেন নির্মাতা রফিক শিকদার।

নির্মাতা জানালেন, ‘বসন্ত বিকেল’ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করবেন নবাগত উষ্ণ হক। শুক্রবার বিকেলে এই সিনেমার নায়িকা হিসেবে চুক্তিপত্রে সই করেন তিনি। সিনেমাটিতে চন্দ্রাবতী চরিত্রে উষ্ণ ও রুদ্র চরিত্রে অভিনয় করবেন নিরব।

এটি হবে রফিক শিকদারের তৃতীয় সিনেমা। মজার ব্যপার হলো, এই নির্মাতার আগের দুই সিনেমারও নায়ক ছিলেন নিরব। তৃতীয়বারের মতো রফিক শিকদার পরিচালিত সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই নায়ক।

পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল অধ্যয়নরত দুই হিন্দু যুবক ও যুবতীর প্রেমের পরিণতির গল্প নিয়ে নির্মাণ হবে ‘বসন্ত বিকেল’।

এ প্রসঙ্গে রফিক শিকদার সিটিজেন নিউজকে বলেন, ‘অনেক দিন থেকেই আমার সিনেমার চন্দ্রাবতীকে খুঁজছিলাম। উষ্ণকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। আমার বিশ্বাস, নিরবের বিপরীতে সে তার চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’

রফিক শিকদার জানান, ১ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর থেকে পাবনায় এর শুটিং শুরু হবে।
উষ্ণ এর আগে ‘স্বপ্ন’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। এটি হবে তার দ্বিতীয় সিনেমা।

সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন রফিক শিকদার। এটি প্রযোজনা করছে আরবিএস টেক লিমিটেড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বসন্ত বিকেল’ সিনেমায় নিরবের বিপরীতে উষ্ণ

আপডেট টাইম : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯