ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

নতুন গানের ভিডিও এলো নবনীতা চৌধুরীর

বিনোদন প্রতিবেদক: নবনীতা চৌধুরী সংবাদমাধ্যমের মানুষ হিসেবেই সকলের কাছে বেশি পরিচিত। তবে একজন গায়িকা হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছেন তিনি।

অনেকদিন ধরেই গান করেন তিনি। গেল বছর ‘আহারে সোনালি বন্ধু’ এবং ‘রুপ দেখিলাম’ শিরোনামে মরমী কবি ও বাউল শিল্পী হাছন রাজার গান নিয়ে এসেছিলেন।

সেই ধারাবাহিকতায় আবারও হাজির হলেন তিনি নতুন গানের ভিডিও নিয়ে। গানটির শিরোনাম ‘বলো গো’।এটি প্রকাশ হয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে।

‘বল গো’ গানটির সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। নবনীতা-গৌরব জুটিকে পর্দার উপস্থাপন করেছেন ভিডিও নির্মাতা মঞ্জু আহমেদ।

ফোঁক ধাঁচের গানটি নিয়ে নবনীতা বলেন, ‘সিলেটের সাধক কবি রাধারমন দত্ত তাঁর কৃষ্ণপ্রেমে সৃষ্ট ধামাইল গানের জন্য বিখ্যাত। ধামাইল সিলেটের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য ধারা। এই গান গাওয়ার সময় দল বেঁধে নৃত্য পরিবেশন করা হতো। ‘বলো গো’ গানটির গায়কী ও সংগীতায়োজনে ধামাইল গানের নাচের সেই ছন্দ ও দোলা দর্শক উপভোগ করতে পারবেন।’

এদিকে,টেলিভিশন ও মঞ্চে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি স্টুডিওতে নতুন গান তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন নবনীতা ও গৌরব। নবনীতার উপস্থাপনায় দুরন্ত টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ও ২টায় প্রচারিত হচ্ছে বিবিসি’র ফরম্যাটে নির্মিত ‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

নতুন গানের ভিডিও এলো নবনীতা চৌধুরীর

আপডেট টাইম : ১২:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯