ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

‘বাহুবলী’এখনো রেকর্ড গড়ে চলেছে

বিনোদন ডেস্ক:বলিউড কাঁপানো সিনেমা ‘বাহুবলী’। ‘বাহুবলী-দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী কনক্লুশন’ নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল সারা ভারতে। দক্ষিণের এই ছবি মুক্তি পেয়েছিল হিন্দিতেও। ব্যবসাও করেছিল অভূতপূর্ব। এখনো রেকর্ড করেই চলেছে সিনেমাটি।

এসএস রাজামৌলি পরিচালিত দক্ষিনী সিনেমা ‘বাহুবলী-দ্য বিগিনিং’ দেশের গন্ডি ছাড়িয়ে চলেছে বিভিন্ন দেশে। বিশ্বজুড়ে সিনেপ্রেমী মানুষদের কাছে সমাদৃত হয় প্রভাস, আনুষ্কা শেট্টি অভিনীত বাহুবলী। ভারতীয় ছবি হিসেবে অনেকগুলো রেকর্ড গড়েছে এই সিনেমা। মুক্তির চার বছর পরে আরও এক রেকর্ড গড়লো এই সিনেমা।

মুক্তির চার বছর পর শনিবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে লাইভ প্রদর্শিত হয়েছে ‘বাহুবলী-দ্য বিগিনিং’। ১৪৮ বছরের ইতিহাসে প্রথম ইংরেজি ভাষার বাইরের কোনো ছবি হিসেবে যুক্তরাজ্যের অভিজাত থিয়েটারে দেখানো হলো ‘বাহুবলী’। ব্রিটেনের সিনেপ্রেমী সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন এই সিনেমা দেখে। লন্ডনের অ্যালবার্ট হলে শনিবার উপস্থিত ছিলেন ছবির পরিচালক রাজামৌলি, অভিনেতা প্রভাস-রানা ডাগুবতী, অভিনেত্রী অনুষ্কা শেট্টি।

লন্ডন পৌঁছে সোশ্যাল মিডিয়ায় ছবির কলা-কুশলীদের সঙ্গে ছবি পোস্ট করে আগেই সে খবর জানিয়েছিলেন পরিচালক। রাজামৌলি লিখেছিলেন, ‘লন্ডনে বাহুবলীর রয়্যাল রিইউনিয়ন। রয়্যাল অ্যালবার্ট হলে আজকের সন্ধ্যায় বাহুবলীর দেখার অভিজ্ঞতা সঞ্চয় করতে মুখিয়ে রয়েছি।’

রয়্যাল অ্যালবার্ট হলে ছবির স্ক্রিনিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাকগ্রাউন্ডে লাইভ অর্কেস্ট্রা পারফর্ম করেন ছবির মিউজিক ডিরেক্টর এমএম কীরাবানি ও তার টিম। পরিচালক আশা করছেন ‘বাহুবলী-দ্য কনক্লিউশন’ সিনেমাটিও এখানে দেখানোর ব্যবস্থা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

‘বাহুবলী’এখনো রেকর্ড গড়ে চলেছে

আপডেট টাইম : ১১:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯