ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পৌরকর মেলা শেষ হচ্ছে রোববার

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ১২ দিন ব্যাপী ‘পৌরকর মেলা ২০১৯’ শেষ হচ্ছে আগামীকাল (রোববার)।

এর আগে গত ২৪ এপ্রিল নগর ভবনে ১২ দিন ব্যাপী এই পৌরকর মেলার উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে এবং নগরবাসীকে বিশেষ সুবিধা দেয়ার জন্য এই মেলা আয়োজন করা হয়েছিল।
এই মেলায় ডিএসসিসি নগরবাসীকে হোল্ডিং ট্যাক্স (পৌরকর) মোট বকেয়ার ওপর ১৫ শতাংশ মওকুফ এবং চলতি অর্থ বছরের হালনাগাদ পৌরকর একত্রে পরিশোধ করলে আরো ১০ শতাংশ (রিবিট) ছাড়া দেওয়া হয়েছে। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মেলা সকলের জন্য উন্মুক্ত রয়েছে।

আগামীকাল (রোববার) দিনব্যাপী মেলা পরিচালিত হওয়ার পর পর্দা নামবে এবারের পৌর কর মেলার। বিষয়টি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

মেলায় করদাতারা অনলাইন পেমেন্ট ও মোবাইল ব্যাংকিংকের মাধ্যমে পৌরকর পরিশোধের সুযোগ পাচ্ছেন। যার ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দারা বাড়ির কর বা হোল্ডিং ট্যাক্স অনলাইনের মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো সময় পরিশোধ করতে পারছেন।

মেলায় মেয়র সাঈদ খোকনের ঘোষণা অনুযায়ী করদাতারা বকেয়াসহ হাল সনের পৌরকর একসঙ্গে পরিশোধে হালসনের উপর ১০ শতাংশ রিবেট ও বকেয়া পৌর করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফের বিশেষ সুবিধা পাচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

পৌরকর মেলা শেষ হচ্ছে রোববার

আপডেট টাইম : ০৭:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯