ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ব্রেন স্ট্রোক হয়ে মারা গেলেন অভিনেতা-নির্মাতা হুমায়ূন সাধু

বিনোদন প্রতিবেদক: গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর ব্রেন স্ট্রোক হয়। ওই সময় তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আবারও তার ব্রেন স্ট্রোক হওয়ায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্ট ছিলেন তরুণ এই অভিনেতা ও নির্মাতা।

কথা ছিল তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। চলছিল প্রস্তুতি। অবশেষে সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন হুমায়ূন সাধু। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

হুমায়ূন সাধু একাধারে একজন অভিনেতা, নাট্যপরিচালক ও নাট্যকার। তিনি মেড ইন বাংলাদেশ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন।

হুমায়ূন সাধু অভিনীত আলোচিত নাটক হচ্ছে- উন মানুষ। তার পরিচালিত আলোচিত একটি নাটকের নাম ‘চিকন পিনের চার্জার’। এছাড়া চলতি বছরের একুশে বইমেলায় তার লেখা একটি উপন্যাসও প্রকাশ হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ব্রেন স্ট্রোক হয়ে মারা গেলেন অভিনেতা-নির্মাতা হুমায়ূন সাধু

আপডেট টাইম : ১২:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯