ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুড়িগ্রামে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দেশে ফিরলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেডের একটি নিয়মিত ফ্লাইট (ফ্লাইট নং এসকিউ ৪৪৬) রোববার রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকায় সিঙ্গাপুরের কনস্যুলেট জেনারেল বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি হামিদ সিঙ্গাপুরে তার দুই দিনের যাত্রা বিরতি শেষে রোববার রাত (স্থানীয় সময়) ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

গত ২০ অক্টোবর থেকে জাপানে ৬ দিনের সরকারি সফর শেষে শুক্রবার সিঙ্গাপুরে পৌঁছেন রাষ্ট্রপতি। তিনি মঙ্গলবার টোকিওতে জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।
টোকিওতে রাজ প্রাসাদে বিভিন্ন দেশের প্রায় ২ হাজার নেতা এবং ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের সামনে নিজেকে সেদেশের ১২৬ তম সম্রাট হিসেবে ঘোষণা দেন নারুহিতো। ৫৯ বছর বয়সী সম্রাট নারিহিতো তার ৮৫ বছর বয়সী বাবা সম্রাট অ্যামিরিতাস অকিহিতোর অবসরে যাবার পর গত ১ মে দেশটির নতুন সম্রাট হিসেবে শপথ নেন।

রাষ্ট্রপতি একই দিনে জাপানের নতুন সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর দেয়া ভোজসভায় যোগ দেন। তিনি পরদিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া অপর এক ভোজসভায়ও যোগ দেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুর সফরে গত ২০ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

দেশে ফিরলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৪৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯