ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত বরিশালে ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৬৮৮ কোটি টাকা রিজভিঃ জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি রংপুরে সাংবাদিক উৎস হত্যা : একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক বিচারকদের জন্য এআই ব্যবহারে সতর্ক করলেন আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে

নিজস্ব প্রতিবেদক:জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলন উপলক্ষে আজারবাইজান সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ন্যাম সম্মেলন পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রেস কনফারেন্স’ আজ মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে।

ন্যাম সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার আজারবাইজান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিনের সফর শেষে রোববার সন্ধ্যায় দেশে ফেরেন তিনি।

আজারবাইজানের শিক্ষামন্ত্রী জাইহুন আজিজ ওগলু বেরামভ এবং আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া তিনি বাকু কংগ্রেস সেন্টারে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিতে ‘বান্দুং নীতিমালা’ সমুন্নত রাখার বিষয়ে এক সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন।

শনিবার অন্যান্য ন্যাম নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এরপর প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ অধিবেশন, প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চন ও সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে

আপডেট টাইম : ১১:২১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯