ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । আর মিডওয়াইফদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব।

৫ মে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৫ মে ‘আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’ উদযাপন হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে এবারের প্রতিপাদ্য ‘নারীর অধিকার রক্ষায় মিডওয়াইফ’ যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আবদুল হামিদ বলেন, সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় মিডওয়াইফ একটি অপরিহার্য উপাদান। বিশেষ করে একজন মায়ের পরিবার পরিকল্পনা থেকে শুরু করে প্রজনন স্বাস্থ্য রক্ষা, গর্ভধারণ, সন্তান প্রসব এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রদানে প্রশিক্ষিত মিডওয়াইফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিডওয়াইফরা সহজে প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে মিশে যেতে সক্ষম হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রসবকালীন সেবা প্রদান এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টিতেও তাদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

তিনি বলেন, বর্তমান সরকার মা ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। নিরাপদ মাতৃত্ব ও শিশু মৃত্যুহার হ্রাসে প্রশিক্ষিত মিডওয়াইফের গুরুত্ব বিবেচনায় সরকার মিডওয়াইফারি শিক্ষা কোর্স সার্ভিসের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি দেশব্যাপী স্বাস্থ্য অবকাঠামো নির্মাণসহ বিপুলসংখ্যক চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, সারাদেশে ১৩ হাজার ৫০০টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টিসেবা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যখাতে সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর

আপডেট টাইম : ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯