ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে জরুরি ত্রাণ বিতরণ করছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে পড়েছে। তবে বুলবুলের আঘাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে উপড়ে গেছে বহু গাছ, বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। অনেক জায়গায় খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রন্ত হয়েছে। এতাবস্থায় জরুরি ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা প্রদান এবং উদ্ধার কার্য শুরু করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. বি এন এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাতক্ষীরার কয়রা ও গাবুরা এলাকায় দুটি জাহাজ, সুন্দরবনের দুবলার চরে একটি জাহাজে করে জরুরি ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে। আহতদের চিকিৎসা সেবা প্রদান ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে কোস্ট গার্ড।

ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ উপকূলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল।

পুরোপুরি স্থলভাগে উঠে আসার পর সুন্দরবনের ভারতীয় অংশের কাছ দিয়ে এ ঝড় পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে। তারপর রোববার ভোর ৫টার দিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পৌঁছায়। বৃষ্টি ঝরিয়ে শক্তি হারিয়ে সকালে বুলবুল পরিণত হয় গভীর স্থল নিম্নচাপে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহামম্দ মহসিন জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে আসা তথ্য সমন্বয় করে দুপুরের দিকে তারা ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক চিত্র দিতে পারবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে জরুরি ত্রাণ বিতরণ করছে কোস্ট গার্ড

আপডেট টাইম : ০৫:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯