ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

রাষ্ট্রপতি নেপাল যাচ্ছেন আগামীকাল

বিশেষ প্রতিবেদক: ৪ দিনের রাষ্ট্রীয় সফরে নেপাল যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (১২ নভেম্বর) নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবা‌দিক‌দের এ তথ্য জানিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (বিজি-৭১) রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের নিয়ে মঙ্গলবার দুপুরে নেপালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ফ্লাইটটি ওই দিন স্থানীয় সময় ১২টা ৪৫ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন। নেপাল সফরকালে মেরিয়ট কাঠমান্ডুতে অবস্থান করবেন রাষ্ট্রপতি।

সফরকালে তিনি নেপালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের সম্মানে ভোজসভার আয়োজন করবেন নেপালের প্রেসিডেন্ট।

সফরকালে নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারপার্সন ও পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া রাষ্ট্রপতির নেপালের বেশ কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন, হামিদ পোখারা এবং কাঠমান্ডু ভ্যালিতে ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। সফর শেষে আগামী ১৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

রাষ্ট্রপতি নেপাল যাচ্ছেন আগামীকাল

আপডেট টাইম : ১০:২৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯