ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

সকলে একযোগে কাজ করলে অবশ্যই দারিদ্র্য জয় করতে পারব: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের এ অঞ্চলের বড় শত্রু দারিদ্র্য। আমরা যদি সকলে একযোগে কাজ করি তাহলে অবশ্যই দারিদ্র্য জয় করতে পারব। সে জন্য আমাদের এই অঞ্চলের সবাই একসঙ্গে কাজ করতে হবে।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ডায়ালগ-২০১৯ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

আর্থসামাজিক উন্নয়ন নিরাপত্তা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে এই ডায়ালগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের দারিদ্র্য দূর করার জন্য বিশেষ জোর দিয়েছিলেন। আমরাও দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সবচেয়ে বেশি জোর দিয়েছি শিক্ষার ওপর। শিক্ষিত জাতি ছাড়া কখনো ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব নয়।

প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য স্বাস্থ্য, এটাও আমাদের লক্ষ্য। গ্রামে যারা বসবাস করছে তাদের চিকিৎসা যেন নিশ্চিত হয় সে জন্য আমরা কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে বিতরণ করছি। এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন মা ও শিশুরা।

আমার গ্রাম আমার শহরের বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একেকটা বাড়ি একেকটা খামারে পরিণত হবে। তাদের উৎপাদিত পণ্য যাতে বাজারজাত করতে পারে সে ব্যবস্থা করে দিচ্ছি।

তিনি বলেন, ভারত মহাসাগর দিয়ে অনেকগুলোর সমুদ্রপথ রয়েছে। যা এশিয়ার বৃহৎ অর্থনৈতিকসমূহের জ্বালানি এই পথ দিয়ে চলাচল করে। সমুদ্রবাহিত জ্বালানির ৮০ ভাগ ভারত মহাসাগর দিয়ে চলাচল করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

সকলে একযোগে কাজ করলে অবশ্যই দারিদ্র্য জয় করতে পারব: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯