ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী তুর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় ১৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

বিষয়টি সিটিজেন নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মিয়া জাহান।

তিনি মুঠোফোনে সিটিজেন নিউজকে বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অন্তত ৫০ জন। এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আশা করছি ঘণ্টা খানেকের মধ্যে অবস্থার উন্নতি হবে।

এদিকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রাথমিকভাবে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশীথা আর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। তাতে দুটি ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।

উদ্ধারকারীদের বরাতে তিনি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরও মরদেহ থাকতে পারে। হতাহতদের উদ্ধার কাজ চলছে। অনেকের কাটা হাত-পা উদ্ধার হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

আপডেট টাইম : ১০:৫৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯