ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

রাষ্ট্রপতি নেপাল যাচ্ছেন আজ

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ (মঙ্গলবার) দুপুরে চার দিনের রাষ্ট্রীয় সফরে নেপাল যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারীর আমন্ত্রণে রাষ্ট্রপতি হামিদ চার দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সফরের সময়সূচি অনুসারে, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (বিজি ৭১) আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে যাত্রা করবে।

বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমানবন্দরে রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভ্যর্থনা জানাবেন।

সফরকালে রাষ্ট্রপতি হামিদ কাঠমান্ডু ম্যারিয়ট হোটেলে অবস্থান করবেন। এই সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি নেপালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। নেপালের প্রেসিডেন্ট ভাণ্ডারী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার প্রতিনিধিদলের সম্মানে ভোজসভার আয়োজন করবেন।

অন্যান্য কর্মসূচির মধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ, নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জাতীয় পরিষদের চেয়ারপারসন এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। নেপালের অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
প্রেস সচিব আরও জানান, আবদুল হামিদ পোখারা এবং কাঠমান্ডুর ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্থানসমূহ পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি হামিদ ১৫ নভেম্বর দেশে ফিরবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন

রাষ্ট্রপতি নেপাল যাচ্ছেন আজ

আপডেট টাইম : ১১:২৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯