ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

রাজধানীর রাজপথে হকারদের মিছিল

নিজস্ব প্রতিবেদক:‘দুনিয়ার হকার এক হও, লড়াই করো। মিথ্যা মামলা প্রত্যাহার করো’ শ্লোগানে শত শত হকার বিক্ষোভ করেছে রাজধানী রাজপথে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে গুলিস্তান ফ্লাইওভারের কাছ থেকে শুরু করে প্রেস ক্লাবের সামেন এসে শেষ হয় হকারদের মিছিল। এরপর তারা সংক্ষিপ্ত পথসভা করে মিছিল সমাপ্ত করে।

জানা গেছে, গত ৬ নভেম্বর রাজধানীর মতিঝিল ও পল্টন থানায় পৃথক পৃথক দুটি মামলা হয়। মামলায় হর্কাস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হাসেম কবীর ও সাধার সম্পাদক সেকান্দার হায়াৎসহ ২৫-২৬ জনকে আসামি করা হয়েছে।

হকার ইউনিয়নের নেতাদের দাবি এসব মামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে আব্দুল হাসেম কবীর জাগো নিউজকে বলেন, ফুটপাতে বসতে না দেয়ায় আমরা মিছিল করেছি। তাই পুলিশ মামলা করেছে।

তিনি আরও বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে জাতীয় এক সংসদ সদস্য হকারদের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনেন। তখন ওনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন হকাররা অফিসের পরে বসতে চাইলে বসুক। সেই হিসেবে আমরা অফিস সময়ের পর পরই বসি।

কিন্তু ক্যাসিনো কাণ্ডের পর পরই পুলিশ হঠাৎ হকারদের উচ্ছেদ করে দিতে শুরু করে। প্রতিবাদের আমরা গুলিস্তান থেকে পল্টন পর্যন্ত মিছিল করেছিলাম। এর পর মামলা করে পুলিশ। এর আগেও আমাদের বিরুদ্ধে আরও অনেক মামলা করেছে সিটি কর্পোরেশন।

ওইসব মামলা বাতিল এবং হকারদের ব্যবসার সুযোগ দিতে আজ গুলিস্তানের ফ্লাইওভার এলাকার বঙ্গবন্ধু, বাইতুল মোকাররম উত্তর গেট হয়ে মুক্তাঙ্গন পেরিয়ে প্রেস ক্লাব পরর্যন্ত মিছিল করি।

জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি গুলিস্তান ও আশপাশের এলাকার ফুটপাত দখল করে বসা হকারদের বিরুদ্ধে আরও দুটি মামলা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ দুই মামলায় ২৩ জনকে আসামি করা হয়। এর আগে ৪৯ জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়। তিন মামলায় মোট ৭২ জনকে আসামি করা হয়। তবে হকারদের অভিযোগ, উচ্ছেদ বন্ধের আন্দোলন বানচাল করতে গণহারে মামলা করেছে সিটি কর্পোরেশন।

হকার নেতারা বলেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না। হকার ব্যবস্থাপনার জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

রাজধানীর রাজপথে হকারদের মিছিল

আপডেট টাইম : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯