ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : ক্ষণ গণনার ডিসপ্লে হবে ৫৪ স্থানে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে ক্ষণ গণনা শুরু হবে। দেশের ৫৩টি জেলার ৫৪টি স্থানে ক্ষণ গণনার ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২০ সালে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পূর্ণ হবে। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মতারিখ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং সব জেলার জেলা প্রশাসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।

আরও বলা হয়, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণ গণনার ডিসপ্লে বোর্ড স্থাপনের বিষয়ে ইতোমধ্যে আনুষঙ্গিক কাজ শেষ করা হয়েছে৷ প্রতিমন্ত্রী এ সময় ডিসপ্লে বোর্ড স্থাপনে স্থান নির্বাচনে জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকার সংসদ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার দিকনির্দেশনা দেন।

এ সময় জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান প্রতিমন্ত্রী। জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ সভায় সভাপতিত্ব করেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হাঁসের মাংসের যত উপকারিতা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : ক্ষণ গণনার ডিসপ্লে হবে ৫৪ স্থানে

আপডেট টাইম : ১২:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯