ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

ট্রুডোকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেয়ায় জাস্টিন পিয়ের জেমস ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত এক পত্রে বলেন, আপনার দেশের জনগণ আপনার নেতৃত্ব এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতি আস্থা ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ট্রুডোর পিতা কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়ের এলিয়ট ট্রুডোর গুরুত্বপূর্ণ সমর্থনের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা বলেন, প্রয়াত পিয়ের ট্রুডো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যৌথভাবে প্রতিষ্ঠিত ভিত্তি আমাদের মধ্যকার সম্পর্কের নির্দেশনা হিসেবে কাজ করছে।

তিনি বলেন, ঢাকা ও অটোয়ার মধ্যে আর্থ-সামাজিক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতাসহ অন্যান্য খাতে গতিশীল সম্পর্ক বিরাজ করছে। তিনি কানাডাকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতার মাধ্যমে কানাডা বাংলাদেশের জীবনযাত্রার মানোন্নয়নে অবদান রাখছে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীর মামলায় ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদের প্রতি আপনার সমর্থনেরও প্রশংসা করছি।

রোহিঙ্গা সমস্যা সমাধানে ট্রুডোর ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, আপনার দায়িত্বভার গ্রহণে আমরা আশাবাদী যে এই সংকটপূর্ণ সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশ কানাডার কাছ থেকে অব্যাহত সমর্থন ও সহযোগিতা পাবে।

প্রধানমন্ত্রী বলেন, এই আনন্দঘন দিনে আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক উচ্চ মাত্রায় উন্নীত হবে বলে আমি আশা প্রকাশ করছি।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

ট্রুডোকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯