শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

রাজনীতি দেশের এবং দেশের মানুষের জন্য:প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৩০২ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, রাজনীতি নিজের জন্য নয়। এটা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। রাজনীতি করতে গিয়ে যদি কেউ বিপথে যায় তাকে ছাড়া হবে না। সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে পথচলার নির্দেশনা দেন। শনিবার দুপুরে আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সপ্তম কংগ্রেসে সভাপতিত্ব করেন চয়ন ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন হারুনুর রশীদ, স্বাগত বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও শোকপ্রস্তাব পাঠ করেন অ্যাডভোকেট বেলাল হোসেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে সংগঠন করতে পারলে সংগঠন শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, দেশকে সন্ত্রাসমুক্ত দুর্নীতি-জঙ্গিবাদ ও মাদকমুক্ত করার জন্য আমরা অভিযান চালাচ্ছি। এই অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস-দুর্নীতি জঙ্গিবাদ মাদকের সঙ্গে জড়িত থাকলে সে রেহাই পাবে না। তাকে যেকোনো মূল্যে শাস্তি পেতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যুবকরাই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এ দেশ গড়ে তোলার দায়িত্বও যুবকদের। দায়িত্ব পালন করতে গিয়ে যেন কোনো যুবনেতার বদনাম না হয়। যুবকদের অবশ্যই দেশের জন্য কাজ করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিল ক্ষমতা ভোগের জন্য নয়, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। দেশের মানুষ যেন ভালো থাকে দেশের মানুষ যেন দুমুঠো খেয়ে-পরে ভালোভাবে জীবনযাপন করতে পারে সে জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। ক্ষমতা ভোগদখলের জন্য নয়। ক্ষমতা হলো মানুষকে কিছু দেয়ার জন্য। ইতঃপূর্বে ক্ষমতাকে যারা ভোগদখল হিসেবে ব্যবহার করেছে তারা দেশের মানুষকে কিছু দিতে পারেনি।

তিনি উল্লেখ করেন, আমরা দেশের মানুষের জন্য কাজ করি বলেই ১০ বছরে মানুষকে অনেক কিছু দিতে পেরেছি। যারা ২৯ বছর রাষ্ট্র চালিয়েছে তারা কি দিতে পেরেছে? জনগণকে কিছু দিতে হলে দেশকে ভালোবাসতে হয়। যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা দেশকে কিছু দিতে পারে না।

তিনি বলেন, পদ্মা সেতু বিষয়ে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। আমি চ্যালেঞ্জ করেছিলাম। পরে প্রমাণ হয়েছে তারা আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কোনো দুর্নীতি বের করতে পারেনি বরং খালেদা জিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি খুঁজে পেয়েছিল।

শেখ হাসিনা বলেন, সততার শক্তি সবচেয়ে বড় শক্তি। সততা আছে বলেই চ্যালেঞ্জ করেছিলাম। দেশের সম্পদ পদ্মা সেতু যাতে গড়ে না ওঠে সে জন্য আমার দেশের কিছু লোক আমেরিকায় আমার বিরুদ্ধে নালিশ করেছিল। নোবেল প্রাইজ পাওয়া একজন লোক ব্যাংকের এমডি পদের জন্য উঠেপড়ে লেগেছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯০ ভাগ আমরা নিজের অর্থে বাস্তবায়ন করছি। দশ পার্সেন্ট টাকা আমরা বিদেশিদের কাছ থেকে নিয়েছি কিন্তু সেটা আবার তাদের সুদে-আসলে বুঝিয়ে দিচ্ছি। কারও কাছে দান নিয়ে আমরা টাকা নিচ্ছি না। ধার করে ঘি খাওয়ার চেয়ে নিজের অর্থায়নে নুনভাত খাওয়া অনেক ভালো।

তিনি আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। কেউ আর বাংলাদেশের এগিয়ে চলা রুখতে পারবে না। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উন্নত-সমৃদ্ধ দেশ। ভবিষ্যৎ প্রজন্ম যাতে উন্নত-সমৃদ্ধ একটি বাংলাদেশ পায় এ জন্য আমরা ডেল্টাপ্লান ২১০০ ঘোষণা করে কাজ করে যাচ্ছি।

এ আগে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কংগ্রেসের উদ্বোধন করেন। সাংগঠনিক পতাকা উত্তোলন করেন কংগ্রেসের আহ্বায়ক চয়ন ইসলাম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেন।

প্রধান অতিথি শেখ হাসিনাকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। যুবলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং ক্রেস্ট উপহার দেয়া হয়। মূলপর্বের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জয়ের পরে জয়ের প্রতিচ্ছবি’ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন আনজাম মাসুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

নিজস্ব প্রতিবেদক: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রবেশ নিয়ন্ত্রণে আনতে বয়স যাচাইয়ের একটি নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি। শিগগিরই এটি ব্যবহারযোগ্য করা হবে বলে জানানো হয়েছে। ফলে শিশুদের ইন্টারনেট ব্যবহারে নতুন নিয়ম আসতে যাচ্ছে। এই অ্যাপ মূলত একটি ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করবে। ব্যবহারকারীরা এতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিজেদের বয়স যাচাই করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীর জন্মতারিখ বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবে না। শুধু নির্দিষ্ট বয়সসীমার ওপরে বা নিচে আছেন কি না এই তথ্যই জানানো হবে। ইউরোপীয় কমিশন বলছে, এই ব্যবস্থা চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো আর বয়স যাচাই নিয়ে অজুহাত দেখাতে পারবে না। কারণ একটি কেন্দ্রীয় সমাধানই তাদের সামনে থাকবে। এতে প্ল্যাটফর্মগুলোর ওপর আলাদা করে তথ্য সংগ্রহের চাপও কমবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হয়েছে, যাতে তারা কম বয়সী ব্যবহারকারীদের জন্য আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা চালু করে। এরই মধ্যে কিছু দেশ কড়া পদক্ষেপও নিয়েছে। উদাহরণ হিসেবে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও বয়স যাচাই ও অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার আইন পাস হয়েছে। তবে প্রযুক্তি কোম্পানিগুলো বয়স যাচাই ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করলে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে অ্যাপ স্টোর বা প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রীয়ভাবে এই তথ্য সংরক্ষণ করতে হলে তা আরও জটিল হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে ইউরোপের নতুন অ্যাপটি একটি বিকল্প সমাধান হিসেবে সামনে আসছে। এতে ব্যবহারকারীর তথ্য সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে না। বরং একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে যাচাই সম্পন্ন হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, অ্যাপটি প্রযুক্তিগতভাবে প্রস্তুত এবং খুব শিগগিরই ইউরোপীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। সদস্য দেশগুলো নিজেদের আইন অনুযায়ী অ্যাপটি কাস্টমাইজ করতে পারবে। ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। নতুন অ্যাপটি ব্যবহার বাধ্যতামূলক না হলেও বিকল্প পদ্ধতি ব্যবহার করলে সেটি সমান কার্যকর প্রমাণ করতে হবে। তা না হলে শাস্তির মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে অনলাইন নিরাপত্তায় বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করে বয়স যাচাইয়ের একটি নতুন মানদণ্ডও তৈরি হতে পারে।

© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com