ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

মাগুরায় দুই ভাই পিকুল-মাকুল সেরা করদাতা

মাগুরা প্রতিনিধি: মাগুরায় এবার সেরা করদাতা হয়েছেন শাহিনুর রহমান পিকুল এবং মকবুল হাসান মাকুল নামে দুই ভাই। শহরের মোল্লাপাড়ার বাসিন্দা পিকুলও মাকুল দু’জনেই ঠিকাদার। এ সম্মান প্রাপ্তিতে দুই ভাই দারুণ খুশি।

বড় ভাই পিকুল বলেন, শুধু এ বছর নয়, অনেক বছর যাবৎ তারা নিয়মিত আয়কর দিয়ে আসছেন। এ নিয়ে চারবার তিনি শ্রেষ্ঠ করদাতার স্বীকৃতি পেলেন। এবার তিনি ৫৪ লাখ ৪৮ হাজার ৯৪০ টাকার আয়কর পরিশোধ করেছেন।

পিকুল বলেন, এতগুলো টাকা সরকারকে দিয়ে দিতে অনেকেরই হয়তো বিভিন্ন ভাবনা আসে। তবে আমার তা কখনও মনে হয়নি। বরং মনের আনন্দে তা পরিশোধ করি। আমি মনে করি, সৃষ্টিকর্তা আমাকে যা দেওয়ার ক্ষমতা দিয়েছেন, আমি কেন তা দেবো না।

দুই ভাই শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ার অনুভূতি সম্পর্কে তিনি বলেন, ‘ভালোই লাগছে। এটি আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করেছে। তবে পুরস্কারের জন্য নয়, আমরা আমাদের কর্তব্য পালন করেছি। এটাই বড় পাওয়া। আর ভালো কাজের স্বীকৃতি পেলে কার না ভালো লাগে। এছাড়া একসঙ্গে দুই ভাই শ্রেষ্ঠ করদাতা হয়েছি, এটি অবশ্যই আনন্দের।

মাকুল ঠিকাদারের পাশাপাশি জনপ্রতিনিধিও। দীর্ঘদিন ধরে মাগুরা পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন তিনি। মাগুরা পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্বে আছে মাকুল।

এবছর ৪৮ লাখ ৫৯ হাজার ৭১৩ টাকা কর দিয়েছেন মাকুল। গত বছরও তিনি শ্রেষ্ঠ করদাতার স্বীকৃতি লাভ করেছিলেন। বড় ভাইয়ের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ করদাতার স্বীকৃতি লাভ করে মাকুলও ভীষণ খুশি।

তিনি বলেন, আসলে শ্রেষ্ঠ করদাতা হবো এরকম ইচ্ছায় আমি কর দেই না। এটি সরকারের প্রাপ্য তাই দেই। সবসময় আমি ভাবি কর না দিলে দেশ পিছিয়ে যাবে। আর দেশ পিছিয়ে গেলে আমার ব্যবসাও থাকবে না। শ্রেষ্ঠত্বের জন্য নয়, প্রত্যেক নাগরিকেরই এই বোধ আসা উচিত যেআমাদের দেওয়া করেই দেশ চলে।

ব্যবসার পাশাপাশি জনপ্রতিনিধির দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেকেই দেশ থেকে অনেক কিছূ পায়। তাই আমাদের শুধু কর পরিশোধ নয়, জনগণের সেবায় এগিয়ে আসা উচিত। আমি চেষ্টা করি জনগণের পাশে থাকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

মাগুরায় দুই ভাই পিকুল-মাকুল সেরা করদাতা

আপডেট টাইম : ১২:০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯