ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

উন্নত দেশ গড়তে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশ গড়তে আমাদের দ্রুত কিছু কাজ করতে হচ্ছিল। এ জন্য আশুকরণীয় ঠিক করলাম। এরপর আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন এবং সেটা বাস্তবায়ন শুরু করেছিলাম। সেই সঙ্গে একটি দীর্ঘমেয়াদি যেমন ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা বাস্তবায়ন শুরু করি।

রোববার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১: রূপকল্প ২০৪১ এর বাস্তবায়ন’ চূড়ান্ত বিষয়বস্তুর ওপর উপস্থাপনা পর্যবেক্ষণের আগে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটা উন্নত দেশ হিসেবে গড়তে চাই। সে লক্ষ্য সামনে রেখে সরকার দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে।

তিনি বলেন, পরে আমাদের যেটা ছিল যে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটা উন্নত দেশ হিসেবে গড়তে চাই। সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের যেহেতু প্রথম ধাপের যে প্রেক্ষিত পরিকল্পনার দ্বিতীয়টা ধাপটা আমরা এখন বাস্তবায়ন করতে যাচ্ছি, এটা হচ্ছে ২০২১ থেকে ২০৪১।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিবেশমন্ত্রী মো. শাহাবউদ্দিন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

উন্নত দেশ গড়তে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আপডেট টাইম : ০৬:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯