ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

প্রধানমন্ত্রী যথাযথ সম্মান ও অভ্যর্থনা পান কলকাতায়

জ্যেষ্ঠ প্রতিবেদক: ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ৩৩তম সিএসিসিআই সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরে যথাযথ মর্যাদায় অভিবাদন জানানো হয়নি বলে কলকাতার একটি দৈনিকের প্রতিবেদনের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে কলকাতায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখতে গত শুক্রবার (২২ নভেম্বর) একদিনের সফরে কলকাতা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ নভেম্বর (রোববার) প্রধানমন্ত্রীর ওই সফরে দিল্লির আতিথেয়তাকে প্রশ্নবিদ্ধ করে একটি প্রতিবেদন প্রকাশ করে কলকাতার গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদি) আমন্ত্রণে কলকাতায় এলেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু তাকে স্বাগত জানাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো মন্ত্রী, এমনকি শীর্ষ আমলাকেও পাঠানো হয়নি, যা কি না বাধাধরা কূটনৈতিক প্রথা এবং সৌজন্যের বিরোধী। কেন এমন উদাসীনতা প্রদর্শন, সে বিষয়ে সরকারিভাবে মুখ খুলতে চাইছে না সাউথ ব্লক।’

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। কলকাতায় অত্যন্ত সম্মানের সাথে প্রধানমন্ত্রীকে গ্রহণ করা হয়েছে।’

সেখানে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধির উপস্থিত না থাকার বিষয়ে তিনি বলেন, ‘স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দাওয়াত দিয়েছেন। এরপর আর কী চান?’

এর আগে অক্টোবরে ভারতে নয়াদিল্লি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

প্রধানমন্ত্রী যথাযথ সম্মান ও অভ্যর্থনা পান কলকাতায়

আপডেট টাইম : ০৮:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯