ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক: আজ ৩০ নভেম্বর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মরহুম আনিসুল হক ছিলেন একাধারে ব্যবসায়ী, সংগঠক ও সেলিব্রিটি। হঠাৎ করেই আওয়ামী লীগ থেকে ঢাকা উত্তর সিটির মেয়র পদে তাকে মনোনয়ন দেয়া হয়। এরপর রাজধানীকে বাসযোগ্য করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে মেয়র নির্বাচিত হন। কিন্তু দায়িত্ব নেয়ার মাত্র দুই বছর পরেই মারা যান তিনি।

মৃত্যুর আগে যেটুকু সময় হাতে পেয়েছিলেন তারই মধ্যে বহু উন্নয়ন কাজ শুরু করেছিলেন, উচ্ছেদ করেছিলেন রাস্তা, ফুটপাথ, পার্কসহ বিভিন্ন অবৈধ দখল। তার দৃঢ় পদক্ষেপেই রাজধানী থেকে অপসারিত হয়েছিল অবৈধ বিলবোর্ড, ব্যনার-ফেস্টুন। রাজধানীকে ঘিরে নানা স্বপ্ন ছিল তার। শুরুও করেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন, তবে অকাল মৃত্যুর কারণে শেষ করে যেতে পারেননি।

প্রসঙ্গত ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান তৎকালিন মেয়র আনিসুল হক। সেখানে তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হলে ১৩ আগস্ট স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আনিসুল হক ১৯৫২ সালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮০ দশকে টেলিভিশনের উপস্থাপক হিসেবেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ০২:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯