ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল

ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সংস্থাটির নির্বাহী পরিষদের ২০৮তম সভায় সর্বসম্মতভাবে এ পদে বাংলাদেশ নির্বাচিত হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দফতর অবস্থিত। প্যারিসে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউনেস্কোর নির্বাহী পরিষদে ৫৮ সদস্য রাষ্ট্র আছে। ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে।

গত ১২ নভেম্বর ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশন শুরু হয়। শেষ হয় ২৭ নভেম্বর। অধিবেশনে নবনির্বাচিত ২৯টি সদস্য রাষ্ট্রের সঙ্গে ২০১৭ সালে নির্বাচিত সমসংখ্যক সদস্য রাষ্ট্রের সমন্বয়ে পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ গঠিত হয়। এ নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য গ্রুপ থেকে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া এবং মিসর সহ-সভাপতি নির্বাচিত হয়।

২০১৯-২০২১ সময়কালে নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন গিনির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যাগাপিতো এমবা মকুয়ি। ২০১৭ সালে চার বছরের জন্য সংস্থাটির মহাসচিব নির্বাচিত হন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী আদ্রে অজুলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ইউনেস্কোর নির্বাহী পরিষদের সহ-সভাপতি বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯