ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: লন্ডন ব্রিজে শুক্রবারের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা রোববার এক শোক বার্তায় শেখ হাসিনা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করে আহতদের প্রতি সহানুভূতি জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

স্পেনে ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে এখন দেশটির রাজধানী মাদ্রিদে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জঙ্গি এবং সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।’

জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ব্রিটিশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা।

উল্লেখ্য, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজের ওপর এক অস্ত্রধারীর এলোপাথারি ছুরিকাঘাতে দুইজন নিহত এবং তিনজন আহত হন। পরে পুলিশের গুলিতে ওই সন্ত্রাসীও নিহত হয়।
সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১১:০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯