ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ডিএসসিসি ডিজিটাল মূল্য তালিকা বসাচ্ছে বাজারে

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাভুক্ত বাজারগুলোতে বসানো হচ্ছে ডিজিটাল মূল্য তালিকার বোর্ড। যা আগামী দুই সপ্তাহের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।

মেয়র বলেন, ‘আমাদের ২১টি কাঁচাবাজার রয়েছে, যেখানে প্রতিদিন ঘুরে ঘুরে মূল্য তালিকা হালনাগাদ করা খুব কষ্টসাধ্য। আবার অনেক সময়ই আমাদের লোকেরা চলে গেলে ব্যবসায়ীরা মূল্য তালিকা সরিয়ে ফেলেন। তাই আমরা নগর ভবন থেকেই যেন মূল্য তালিকা হালনাগাদ করতে পারি তার জন্য একে ডিজিটাল করছি। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসবে। সেখানে প্রতিদিনের মূল্য তালিকা নগর ভবন থেকেই দেয়া হবে।’
সাঈদ খোকন বলেন, ‘এবারের রমজানে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। কিছু কিছু পণ্যের দাম যেমন চিনি, সয়াবিন তেল আগের রমজানের থেকেও কম আছে। তবে গরুর মাংসের দাম আগের সময়ের থেকে বেশি; আমাদের স্বীকার করতেই হচ্ছে। এ জন্য গাবতলীর চাঁদাবাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আমরা সেটিও বন্ধের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ করব। আশা করি, এটা বন্ধ হলে মাংসের দাম কমবে।’

হাতিরপুল বাজার পরিদর্শনে ডিএসসিসি, জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ডিএসসিসি ডিজিটাল মূল্য তালিকা বসাচ্ছে বাজারে

আপডেট টাইম : ১২:৪৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯