ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ জঙ্গিবাদ নির্মূলে: মনিরুল

নিজস্ব প্রতিবেদক: জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বাংলাদেশে ভালো অবস্থানে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এবং সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে ‘উগ্রবাদ বিরোধী’ শিক্ষার্থী সংলাপ-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মনিরুল ইসলাম, হলি আর্টিজান হামলার পরে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। জঙ্গিবাদের মূল টার্গেট ছাত্ররা। কারণ তাদের সহজে দলে ভেড়ানো যায়। বিশেষ করে তাদের মাথায় ধর্মের নানান অপব্যাখ্যা ঢুকিয়ে আক্রমণাত্মক করে তোলা হয়। আবার তাদেরকে দিয়ে মানুষ হত্যার নামে বিভিন্ন প্যাকেজের লোভ দেখানো হয়। ফলে সহজেই একজন শিক্ষার্থী জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি।

টিটিটিসি প্রধান বলেন, ‘জঙ্গিবাদ বিষয়টি যেহেতু মননের তাই এটি জেল বা মেরে সমাধান করা যাবে না। তাই আমরা সচেতনতার পথ বেছে নিয়েছি। আর এই সচেতনতায় অংশ নিবে স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।’

গ্লোবাল টেরোরিজম ইনডেক্সের তথ্য তুলে ধরে মনিরুল বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে কাজ করা সংগঠনটির সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী আমরা জঙ্গিবাদ বা উগ্রবাদ নির্মূলে অনেক এগিয়েছে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৩১ আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ২১। তাই বুঝা যাচ্ছে, আমরা কতটা এগিয়ে। তবুও বিশ্বের অনেক দেশের কাছে আমাদের দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হয়।’

জঙ্গিবাদের শেকড় নির্মূল করা হবে জানিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘হলি আর্টিজান হামলার পরে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এরপরে আমরা এত পরিমাণ কাজ করেছি তবুও মাঝে মাঝে নিরাপত্তা নিয়ে প্রশ্ন শুনতে হয়। আমরা জঙ্গিবাদের শেকড় নির্মূলে কাজ করে যাচ্ছি।’

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বিশেষ প্রকল্পের উদ্যোগে ‘মনুষ্যত্বের জয়, উগ্রবাদের ক্ষয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা কলেজ ডিবেটিং ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী একটি আন্তঃবিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছে প্রায় ৬০টি কলেজের শিক্ষার্থীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ জঙ্গিবাদ নির্মূলে: মনিরুল

আপডেট টাইম : ০৪:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯