ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

মাগুরায় সংঘর্ষে, ইউপি চেয়ারম্যানসহ আহত ১৫

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে ভলিবল খেলার বিরোধ মীমাংসা সভায় প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আজ সোমবার বিকালে রাউতড়া হৃদয় নাথ স্কুলের দশম শ্রেণির ছাত্ররা দুই ভাগে বিভক্ত হয়ে ভলিবল খেলার আয়োজন করে। যা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে খেলা বন্ধ হয়ে যায়। এর সূত্র ধরে এক পক্ষের খেলোয়াড় অনিক বাড়ি ফেরার পথে বহিরাগত কয়েকজন যুবকের হামলার শিকার হয়। এ নিয়ে এলাকায় সামাজিকভাবে বিভক্ত সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও হাজরাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কবির হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিরোধ মীমাংসার জন্য চেয়ারম্যান কবির হোসেন আলমখালী বাজারে আওয়ামী লীগ অফিসে মীমাংসা সভা ডাকেন। সভা চলাকালে প্রতিপক্ষ মান্নান গ্রুপের সমর্থকরা অতর্কিতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান কবির হোসেনসহ ১৫ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

মাগুরায় সংঘর্ষে, ইউপি চেয়ারম্যানসহ আহত ১৫

আপডেট টাইম : ১১:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০