ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি মোহর আলী (৩৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোর রাত ৩টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মনি পার্কের পাশের রাস্তায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোহর আলি দৌলতপুর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. তহিদুল ইসলাম হাদুর ছেলে।

ভেড়ামারা থানার পরিদর্শক জহুরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উপজেলার বাহিরচর ইউনিয়নের মনি পার্কের পাশের রাস্তায় একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশে একটি টিম সেখানে অভিযানে যায়। বিষয়টি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পিছু হটে। এসময় মোহর আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটির উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মোহর আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত

আপডেট টাইম : ১২:০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০