ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

যশোর পুলিশ বায়োডাটা নেবে মেসে থাকা শিক্ষার্থীদের

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলায় মেসে বসবাসকারী শিক্ষার্থীদের বায়োডাটা নেবে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে মেস ও বাড়ি মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সন্ত্রাস, জঙ্গি, মাদক, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

পুলিশ সুপারের পক্ষে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী। সভায় তিনি বলেন, আবাসিক এলাকায় কিশোর গ্যাং মেস ভাড়া নিয়ে বসবাস করছে। তারা সন্ত্রাস, জঙ্গি, মাদক, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের মতো অপরাধ করছে। অনেক ছাত্রাবাসে জুয়ার আসর, অস্ত্র, মাদক মজুত করা হচ্ছে। এসব অপরাধ বন্ধে পুলিশ মেস মালিকদের সহায়তা চায়।

সভায় বলা হয়, বাড়িওয়ালারা ছাত্রী মেসের ভবনে পরিবার নিয়ে বসবাস করতে পারবে না। মহিলা আনসার সদস্য দিয়ে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মেস মালিকদের অভিভাবকদের ভূমিকা নিতে হবে। প্রতি সপ্তাহে মেসের শিক্ষার্থীদের কক্ষে তল্লাশির ব্যবস্থা করতে হবে, যাতে অপরাধমূলক কর্মকাণ্ড করতে না পারে। সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া মেস মালিকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ছাত্র বা ছাত্রীদের বায়োডাটা ছবিসহ জমা দিতে আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী জানান, অপরাধ দমনে মেসের ছাত্রছাত্রীদের বায়োডাটা সংগ্রহ এবং প্রয়োজনে মেসের তালিকা করে অভিযানও পরিচালনা করা হবে। সভায় শতাধিক মেস মালিক উপস্থিত ছিলেন। এসময় তারাও বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে পুলিশের সহায়তা চান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

যশোর পুলিশ বায়োডাটা নেবে মেসে থাকা শিক্ষার্থীদের

আপডেট টাইম : ১১:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০