ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

অভিনেতা প্রভাস স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে

বিনোদন ডেস্ক : করোনাভাইরাস থেকে বাঁচতে নানা রকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এই ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে এজন্য স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। এবার এই তালিকায় যুক্ত হলেন বাহুবলি সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস।

তার পরবর্তী সিনেমার শুটিং করতে জর্জিয়া গিয়েছিলেন এই অভিনেতা। শুটিং শেষ করে ভারতে ফিরেই স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে তিনি।

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এক বিবৃতিতে প্রভাস লিখেছেন, ‘বিদেশ থেকে শুটিং শেষ করে ভালোভাবে ফিরেছি। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার সামান্য ঝুঁকি থাকায় স্বেচ্ছায় কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করব আপনারাও নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন।’

প্রাথমিকভাবে প্রভাসের এই সিনেমার নাম জান রাখা হয়েছে। তবে এটি পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে। ইউভি ক্রিয়েশন্সের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে গোপীকৃষ্ণা মুভিজ। সিনেমাটি পরিচালনা করছেন রাধাকৃষ্ণা। চলতি বছর এই সিনেমা মুক্তির কথা রয়েছে।

এদিকে শুটিং শেষ হওয়ার আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন এই সিনেমার নায়িকা পূজা হেগড়ে। এতে দেখা যায়, তার মুখে মাস্ক এবং পরনে উলের পোশাক। পোস্টে তিনি জানান, সিনেমার শুটিং শেষ হলেই স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাবেন তিনি। অন্যদিকে সিনেমার আরেক অভিনেত্রী প্রিয়দর্শিনী ইতোমধ্যে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

অভিনেতা প্রভাস স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে

আপডেট টাইম : ১১:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০