রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একজন নিহত আহত ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত আরএমপির জনবান্ধব পুলিশিংয়ের নতুন দৃষ্টান্ত “ ওসি আবুল কালাম আজাদ” নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে পাটপণ্যের উৎকর্ষতা নিয়ে কর্মশালা শুরু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে ঝালকাঠিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ‎‎ সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফুলবাড়িতে র‍্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের নাগরিকরা দেশে ফিরছেন

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ২৪৮ বার পঠিত

 

অনলাইন ডেস্ক: বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কিছু নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ায় তাদেরকে আজ সোমবার ফিরিয়ে নিচ্ছে দেশটি।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের প্রেস উইংয়ের এক কর্মকর্তা বলেছেন, একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে আগামীকাল সকাল বা দুপুরে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হবেন। তবে কতজন যু্ক্তরাষ্ট্রে ফিরছেন তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

তিনি আরো বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমেরিকানদের মধ্যে যারা দেশে ফিরতে আগ্রহী তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। অন্য দেশ থেকেও আমেরিকানরা চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরছেন। এটি একটি সাময়িক ব্যবস্থা। পরিস্থিতির উন্নতি হলে তারা আবার বাংলাদেশে আসবেন।

তবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ হচ্ছে না এবং কনস্যুলার সেকশন আমেরিকানদের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকছে।

এর আগে শনিবার মার্কিন দূতাবাস এক বার্তায় জানিয়েছে, বিশেষ চার্টার্ড ফ্লাইটটি সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com