ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

২৫ মে দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু এবং দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করবেন। খবর বাসস।
সড়ক পরিবহন ও সেতু বিভাগ এ খবর নিশ্চিত করে জানিয়েছে, সেতু দুটির নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ২৫ মে গণভবনে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির উদ্বোধন করবেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সেতু দুটির নির্মাণ কাজ খুব শিগগির সম্পন্ন হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের সময়ে ঘরমুখো যাত্রীদের চলাচল সাবলীল করতে সেতু দুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন।

তিনি গতকাল মন্ত্রি পরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সেতু দুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হলে ঈদের সময় যান চলাচল পরিস্থিতির উন্নতি হবে।

এর আগে প্রধানমন্ত্রী গত ১৬ মার্চ শীতলক্ষা নদীতে দ্বিতীয় কাচঁপুর সেতুর উদ্বোধন করেন।

জাপানি ঠিকাদারী প্রতিষ্ঠান ওবায়সি করপোরেশন, শিমঝু করপোশেন, জেএফই করপোরেশন, ওআইএইচআই ইনফ্রা সিস্টেমস কোম্পানি লি. ২০১৬ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেঘনা ও গোমতীর সঙ্গে দ্বিতীয় কাঁচপুর ব্রিজের কাজ শুরু করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

২৫ মে দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯