ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ঘরবন্দি দিনে ‘বাকের ভাই’

বিনোদন ডেস্ক : ঘরবন্দি মানুষকে বিনোদিত করার জন্য নব্বই দশকের তুমুল দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ আবারো সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত এ নাটক পরিচালনা করেন বরকত উল্লাহ। ১৯৯২-৯৩ সালে প্রচারিত নাটকটির ‘বাকের ভাই’ চরিত্র এখনো মানুষের মুখে মুখে। এছাড়া দর্শকপ্রিয় ধারাবাহিক ‘বহুব্রীহি’ প্রচার করবে বিটিভি।

করোনভাইরাসের সংক্রমণ রোধে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন দেশবাসী। তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিটিভি কর্তৃপক্ষ।

বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ বলেন, দর্শকদের কাছে এই ধারাবাহিক দুটি খুবই জনপ্রিয়। করোনাভাইসের এই সংকটকালে ঘরবন্দি মানুষ যেন একটু স্বস্তিতে থাকেন, বিনোদন খুঁজে পান। এ বিষয়টি চিন্তা করেই এ ধারাবাহিক দুটো প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘কোথাও কেউ নেই’ নাটকে মুনা চরিত্রে সুবর্ণা মুস্তাফা, বদি চরিত্রে আবদুল কাদের, মজনু চরিত্রে লুৎফর রহমান জর্জ, মতি চরিত্রে মাহফুজ আহমেদ, বকুল চরিত্রে আফসানা মিমি, উকিল চরিত্রে হুমায়ুন ফরিদী, লিনা চরিত্রে শিলা আহমেদকে দেখা যায়। এছাড়াও এতে অভিনয় করেন—শহীদুজ্জামান সেলিম, মাসুদ আলী খান, বিজরী বরকতুল্লাহ, লাকী ইনাম প্রমুখ।

অন্যদিকে ‘বহু্ব্রীহী’ নাটকও রচনা করেন হুমায়ূন আহমেদ। ১৯৮৮-৮৯ সালে এটি বিটিভিতে প্রচার হয়। নওয়াজিশ আলী খান প্রযোজিত এ নাটকও দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুৎফরনাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ঘরবন্দি দিনে ‘বাকের ভাই’

আপডেট টাইম : ০১:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০