ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

৫ বছর আগের গাওয়া গান প্রকাশ হলো সুবীর নন্দীর

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:‘বারান্দাতে রোদ পড়েছে একলা কাঠের চেয়ার, দূরবীনে চোখ দেখবো তাকে বসবে কী হায় সে আর’ সদ্য প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর গাওয়া এমনই কথার একটি অপ্রকাশিত গান প্রকাশিত হলো। শিল্পীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে সম্প্রতি ‘এক নির্ঝর কোলাবরেশন’ পরিবার গানটি প্রকাশ করেছে।

গানটি শোনা যাচ্ছে নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরের ইকেএনসি’র ইউটিউব চ্যানেলে।
এনামুল করিম নির্ঝর জানান, মৃত্যুর পূর্বে গুণী শিল্পী সুবীর নন্দী যুক্ত ছিলেন ‘এক নির্ঝরের গান’ প্রকল্পের সঙ্গে। ‘বারান্দাতে’ শিরোনামের গানটিতে তিনি কণ্ঠ দিয়েছিলেন ২০১৪ সালে। গানটি লিখেছেন ও সুর করেছেন নির্ঝর নিজেই। সংগীত আয়োজন করেছেন রিয়াজুল করিম লিমন।

নির্ঝর প্রত্যাশা করছেন সুবীর নন্দীর গানটি তার ভক্তদের মনে দাগ কাটবে। শিল্পীর না থাকার হাহাকারের বেদনায় মিশে যাবে এই গানের সুর ও কথার আবেদন।

প্রসঙ্গত, গত ৭ মে ভোর সাড়ে চারটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান সুবীর নন্দী। এর আগে গত ১৪ এপ্রিল রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা।

রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী। দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। ৮ মে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

৫ বছর আগের গাওয়া গান প্রকাশ হলো সুবীর নন্দীর

আপডেট টাইম : ০৪:৫৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯