ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

ব্যাংকের লেনদেন ও খোলা রাখার সময় সীমিত হলো

অর্থনৈতিক প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের তফসিলি ব্যাংকগুলোকে সীমিত আকারে চালু থাকা ব্যাংকের লেনদেন ও খোলা রাখার সময় আরেক দফা সীমিত করলো বাংলাদেশ ব্যাংক।

নতুন সময় সূচি অনুযায়ী, আগামী ১২ এপ্রিল (রোববার) থেকে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ এপ্রিল থেকে দৈনিক ব্যাংকিং লেনদেন এবং লেনদেন পরবর্তী অনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সময়সূচি যথাক্রমে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। এর আগে ২ এপ্রিল নির্দেশনা অনুযায়ী, সাধারণ ছুটির সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারতেন। আর ব্যাংক খোলা থাকতো বিকেল ৩টা পর্যন্ত।

এদিকে জরুরি বৈদেশিক লেনদেন করার জন্য নির্দিষ্ট ব্যাংক শাখার লেনদেনের সময়সীমা আধা ঘণ্টা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দুপুর ২টার পরিবর্তে দুপুর দেড়টা পর্যন্ত চলবে বৈদেশিক শাখার লেনদেন।

সরকার ও স্থানীয় প্রশাসন দেওয়া ঘোষণা অনুসারে লকডাউন এলাকায় ব্যাংকের শাখা বন্ধ থাকবে। এছাড়া ব্যাংকিং লেনদেনের জন্য খোলা রাখা শাখা ও প্রধান কার্যালয়ে নির্দিষ্ট দূরত্ব (ডব্লিউএইচও এর গাইডলাইন অনুযায়ী) বজায় রাখার বিষয়য়ে নির্দেশনা নিশ্চিত করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

ব্যাংকের লেনদেন ও খোলা রাখার সময় সীমিত হলো

আপডেট টাইম : ০৯:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০