ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

করোনা সংক্রমণ রোধে মা-ছেলের লকডাউন

বিনোদন ডেস্ক : নায়ক রাহুল ব্যানার্জির সঙ্গে ছাড়াছাড়ির পর সিঙ্গেল মাদার হিসেবে ছেলে সহজকে বড় করছেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

করোনা সংক্রমণ রোধে ভারতে চলছে লকডাউন। যার জন্য অ্যাকশন কাটের বালাই নেই। সারাক্ষণ ছেলে সহজকে নিয়েই বাসায় সময় কাটছে এই অভিনেত্রীর। শুটিংয়ের কারণে সারা বছর এতটা সময় পান না, লকডাউন যেন সেই সুযোগ করে দিয়েছে।

ঘরবন্দি জীবনে ছেলের অভ্যাসে কিছু পরিবর্তন এসেছে। তা জানিয়ে প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘লকডাউনের দিনে সহজ আমার আগেই ঘুম থেকে উঠছে। ইদানীং রাতে খুব কম ঘুম হচ্ছে। সেটা সম্ভবত দুশ্চিন্তা থেকে। চারপাশে যা হচ্ছে, তাতে চাইছি সহজের রুটিনটা স্বাভাবিক রাখতে। সেখানে হঠাৎ করে কোনো পরিবর্তন এলে ওর খাপ খাওয়াতে অসুবিধা হবে।’

চারপাশের অস্থির অবস্থা নিয়ে উদ্বিগ্ন প্রিয়াঙ্কা। বিষয়টি যাতে ছেলের মনে নেতিবাচক প্রভাব না পড়ে সে চেষ্টাও করছেন তিনি। তার ভাষায়— আমরা রোজ খবর দেখছি, বিশ্বের অবস্থা সম্পর্কে নানা খবর পাচ্ছি। কিন্তু সহজের কথা ভাবুন। স্কুল নেই। সারাক্ষণ বাড়িতে। সোশ্যাল মিডিয়াতেও তো ও নেই। হঠাৎ বাড়ি থেকেও বের হওয়া বন্ধ। কী হচ্ছে, ঠিক করে বুঝতেও পারছে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

করোনা সংক্রমণ রোধে মা-ছেলের লকডাউন

আপডেট টাইম : ০৮:১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০