ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

বৈশাখের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক : বাংলা নববর্ষের প্রথম দিন আজ। করোনাভাইরাসের কারণে বিশেষ দিনটি সবার ঘরেই কাটছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।

বলিউড তারকারাও বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। চলুন দেখে নিই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তারা কী বললেন।

ফটো শেয়ারিং সাইটে তার একটি ছবি পোস্ট করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘বৈশাখীর মতো শুভ উৎসবে সবাইকে বারবার অভিনন্দন। এই দিনের মতো প্রতিদিন শুভ হোক, এটিই আমাদের সকলের প্রার্থনা। আনন্দঘন মুহূর্ত ও মধুর জীবন ঘরেই উদযাপন করুন। শান্তি চিরদিন বজায় থাকুক— সৃষ্টিকর্তার কাছে এই এখন প্রার্থনা। সবাইকে বৈশাখী ভালোবাসা।’

সবাইকে বৈশাখের উৎসব ঘরে পালন করার আহ্বান জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিনেত্রী হেমা মালিনী লিখেছেন, ‘আজ তামিল নতুন বছর এবং বৈশাখীও। চলুন করোনামুক্ত নতুন বছরের জন্য প্রার্থনা করি, যেখানে সবকিছু স্বাভাবিক হবে এবং আমরা সকল কার্যক্রম কোনো ভয় ছাড়া আনন্দের সঙ্গে শুরু করতে পারব।’

এক টুইটে অভিনেতা অজয় দেবগন লিখেছেন, ‘সবাইকে বৈশাখের শুভেচ্ছা। ঘরে থেকে পরিবারের সঙ্গে উদযাপন করুন। সবার প্রতি ভালোবাসা।’

অভিনেত্রী সোনাক্ষী সিনহা টুইট করেছেন, ‘আজকে অনেক বিনোদন হয়েছে। সবাইকে বৈশাখের শুভেচ্ছা (ঘরে থেকে)।’

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা টুইটে লিখেছেন, ‘সবাইকে বৈশাখের শুভেচ্ছা। আশা করছি এই দিন আমাদের জীবনে ইতিবাচকতা ও আনন্দ বয়ে আনবে। নিরাপদ থাকুন এবং আপনার প্রিয়জনের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করুন। উৎসবের সময় হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। সবার প্রতি অনেক ভালোবাসা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

বৈশাখের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

আপডেট টাইম : ০৮:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০