ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ঘরেই নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন ডেস্ক : লকডাউনের দিনে ঘরেই নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনায় ‘ঝড় থেমে যাবে একদিন’ শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন টলিউডের অভিনেতা-নির্মাতা অরিন্দম শীল।

করোনাভাইরাস সচেতনতা তৈরি ও টলিউডের দৈনিক মজুরিতে কাজ করা কলাকুশলীদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছে। গতকাল মঙ্গলবার ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটি।

ঘরে বসে কীভাবে সিনেমাটি নির্মিত হয়েছে তা জানিয়ে অরিন্দম শীল বলেন, প্রথমে সব ফ্রেম ঠিক করে ভিডিও কনফারেন্সে সবাইকে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক তেমনভাবে সব অভিনয়শিল্পীরা শুট করে ফোনে পাঠিয়ে দেন। কিন্তু তারপরও কিছু অসুবিধা হলে আবারো শুট করিয়ে নিয়েছি।

সিনেমাটিতে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা পরাণ ব্যানার্জি। প্রথমে তিনিই তার অংশের শুট করে অরিন্দমকে পাঠান। বিষয়টি উল্লেখ করে এই নির্মাতা বলেন, আমাদের সবার সিনিয়র পরাণদা উৎসাহী হয়ে প্রথমেই নিজের শটটি পাঠিয়ে দেন। এই আতঙ্কের মধ্যেও আমরা এক পরিবারের মতো রয়েছি, এটা তো সকলকে অনেকটা ভরসা জোগাচ্ছে। এতে বুম্বাদাও (প্রসেনজিৎ) কাজ করেছেন। অনেকদিন বুম্বাদার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু হয়ে উঠছিল না, সেটা এবার পূরণ হলো।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, আবির চ্যাটার্জি, রুক্মিণী মৈত্র, পরমব্রত প্রমুখ।

সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন কবীর সুমন। গানটির কথাও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ঘরেই নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

আপডেট টাইম : ০৭:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০