ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

আল্লু, মহেশসহ অন্য তেলেগু অভিনেতাদের চেয়ে এগিয়ে প্রভাস

বিনোদন ডেস্ক : ‘ইয়ং রেবেল’খ্যাত তেলেগু সিনেমার অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমার মাধ্যমে রাতারাতি বিশেষ খ্যাতি পান তিনি। বিশ্বে এখন তার কোটি কোটি ভক্ত।

গত বছর ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন প্রভাস। এখন সেখানে তার ৪৪ লাখের উপরে অনুসারী। এছাড়া সম্প্রতি আরো একটি মাইলফলক অর্জন করেছেন এই অভিনেতা, যা তাকে আল্লু অর্জুন, মহেশ বাবু, বিজয় দেবরকোন্ডা, নানিসহ অন্য তেলেগু অভিনেতাদের চেয়ে এগিয়ে দিয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে ১০ লাখ হ্যাশট্যাগ মেনশনের মাইলফলক অর্জন করেছেন প্রভাস। তিনিই প্রথম তেলেগু অভিনেতা যিনি এই মাইলফলক অর্জন করলেন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে বিজয় দেবরকোন্ডা। এই অভিনেতাকে মেনশন করা হয়েছে ৯ লাখ ২৭ হাজার বার। এরপর যথাক্রমে নানি (৮ লাখ ২৫ হাজার), আল্লু অর্জুন (৮ লাখ ২৪ হাজার) ও মহেশ বাবু (৬ লাখ ৮৪ হাজার)।

গত মাসে জর্জিয়ায় তার পরবর্তী সিনেমার শুটিং করে ভারতে ফেরেন প্রভাস। প্রাথমিকভাবে এই সিনেমার নাম জান রাখা হয়েছে। তবে এটি পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে। ইউভি ক্রিয়েশন্সের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে গোপীকৃষ্ণা মুভিজ। সিনেমাটি পরিচালনা করছেন রাধাকৃষ্ণা। এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। আগামী ১৬ অক্টোবর সিনেমাটির মুক্তির কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

আল্লু, মহেশসহ অন্য তেলেগু অভিনেতাদের চেয়ে এগিয়ে প্রভাস

আপডেট টাইম : ০৩:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০