ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ফেরদৌসী আহমেদ লিনার মৃত্যুতে তারকাদের শোক

বিনোদন ডেস্ক : কিডনিজনিত জটিলতায় দীর্ঘদিন অসুস্থ ছিলেন গুণী অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা। গতকাল মধ্যরাতে না ফেরার দেশে চলে গেলেন তিনি। ৬৩ বছর বয়েসি এই অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তারকা শোক প্রকাশ করছেন।

দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা প্রয়াত অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি দুঃখিত। আজই শুনেছি তুমি আইসিইউ-তে রয়েছো। তুমি শান্তিতে ঘুমাও। তোমাকে খুব মিস করব।’ অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘কয়েক মাস আগে বিটিভির একটি নাটকে কাজ করেছিলাম। অনেক ভালো মনের মানুষ ছিলেন। আন্টি অনেক দোয়া করি আপনার জন্য। আপনার আত্মার শান্তি কামনা করছি।’

অভিনেত্রী ডলি জহুর ও ফেরদৌসী আহমেদ লিনার সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন গোলাম ফরিদা ছন্দা। ক্যাপশনে লিখেছেন, ‘লিনা আন্টি তুমি আজ স্মৃতি! মনে পড়ে মানিকগঞ্জে জুয়েল শরিফের নাটকের সেটে এই ছবি তোলা। ডলি আন্টির কাছ থেকে পাওয়া। সম্ভবত তিন বছর আগের ছবি এটি। কি মিষ্টি মানুষ ছিলে তুমি! ঠিক এই সময়েরই তোলা, তখনো গাছে গাছে আম ছিল। আজও আছে, শুধু তুমি নেই? এমনটা কেন হয়? ভোলা কঠিন! সব সময় মনে থাকবে তোমায়। শান্তিতে থাকো তুমি। ভালোবাসা আর শ্রদ্ধা রইলো তোমার জন্যে। এভাবেই হয়তো আমরাও স্মৃতি হয়ে যাব একদিন।’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না’। অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে’। শারমীন জোহা শশী লিখেছেন, ‘লিনা আপা, যেখানেই যাচ্ছেন ভালো থাকবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক।’

প্রবীণ অভিনেত্রীর মৃত্যুতে বিস্মিত মনিরা মিঠু। তিনি লিখেছেন, ‘আপনার অনেক স্মৃতি আমার কাছে আছে আপা। এমন দিনে চলে গেলেন যে, আপনাকে কি একনজর দেখতেও পাব না? অন্য একটি পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, ‘একমাত্র মৃত্যুই চিরন্তন সত্য। বেঁচে থাকাটাই বিভ্রম।’

১৯৭৫ সালে একটি তেলের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন ফেরদৌসী আহমেদ লিনা। ১৯৭৮ সালে ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। এটি পরিচালনা করেন বুলবুল আহমেদ। তাছাড়া অনেক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন ফেরদৌসী আহমেদ লিনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ফেরদৌসী আহমেদ লিনার মৃত্যুতে তারকাদের শোক

আপডেট টাইম : ০৩:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০