ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

দিদির ট্যুইটার অ্যাকাউন্টটি বন্ধে ক্ষুব্ধ কঙ্গনা

বিনোদন ডেস্ক: বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বোন রাঙ্গোলি চান্ডেল সোশ্যাল মিডিয়া ইউজার হিসেবে বেশ পরিচিত। বিশেষ করে তাঁর বিতর্কিত ট্যুইটগুলোর জন্য। কিন্তু সেই বিতর্কিত ট্যুইটের কারণেই তার ট্যুইটার অ্যাকাউন্টটি ব্যান্ড করে দেয়া হয়েছে।

সম্প্রতি মোরাদাবাদে পাথর ছোঁড়ার ঘটনার প্রেক্ষিতে রাঙ্গোলি চান্দেল একটি বিতর্কিত ট্যুইট করেন। এর পরই তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ট্যুইটার কর্তৃপক্ষ। দিদির সঙ্গে ট্যুইটার কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি সরব হয়েছেন নিজের ট্যুইটারে।

একটি ভিডিও শেয়ার করে নায়িকা দৃঢ়ভাবে জানিয়েছেন, রাঙ্গোলি কোনো ভুল করেননি। তিনি বলেন, গণতন্ত্রে বাক স্বাধীনতার গুরুত্ব কী। তিনি এও দাবি করেছেন যে, রাঙ্গোলি কোনো ভাবেই মুসলিমদের গণহত্যার বিষয়কে সমর্থন করেননি। তিনি শুধু তার মনের ভাষা ব্যক্ত করেছেন কোনো সমস্যা ছাড়াই।

কঙ্গনা বলেন, রাঙ্গোলি মুসলিমদের জঙ্গি বলে মনে করেন না। অনেক সোশ্যাল মিডিয়াতেই মুসলিমদের হেয় করে দেখানো হয়, সেইসব সাইট সরিয়ে দিয়ে ভারতের উচিত নিজের প্ল্যাটফর্ম শুরু করা। এর পাশাপাশি কঙ্গনা ভিডিও শেষ করার আগে হাসিমুখে সবাইকে ‘‌হ্যাপি লকডাউন’ জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

দিদির ট্যুইটার অ্যাকাউন্টটি বন্ধে ক্ষুব্ধ কঙ্গনা

আপডেট টাইম : ০৯:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০