শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

হংকং টিভির দাবি, কিম জং উন মারা গেছেন

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ২৫৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : কিম জং উনের স্বাস্থ্যগত পরামর্শ দিতে উত্তর কোরিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠিয়েছে চীন। এরই মধ্যে বেইজিং ভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেলের ভাইস ডিরেক্টর এবং চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভাতিজির দাবি, মারা গেছেন কিম।

হংকং স্যাটেলাইট টেলিভিশনের (এইচএকেএসটিভি) ভাইস ডিরেক্টর তার ১৫ মিলিয়ন ফলোয়ারের উদ্দেশ্যে চীনা মেসেজিং অ্যাপ ওয়েইবোতে দাবি করেন, কিমের মৃত্যু হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে খবরটি জানার কথা বলেছেন তিনি।

ওয়েইবোর পোস্টটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আরেকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে কাঁচের কফিনে মৃত কিমকে দেখা যাচ্ছে। যদিও এর সত্যতা এখনো যাচাই হয়নি।

পরিস্থিতির ওপর নজর রাখলেও কিমের মৃত্যুর খবর নিয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন কিংবা ট্রাম্প প্রশাসন।

মাত্রাতিরিক্ত ধূমপান, স্থুলতা ও কাজের চাপের কারণে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন কিম। এ কারণে হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। বেইজিংয়ের এক অসমর্থিত সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের সময় সার্জনের হাত কাঁপায় একটি স্টেন্ট ভুলভাবে বসেছে। জাপানি ম্যাগাজিন ‍শুকান গেন্ডাইর দাবি, বোধশক্তিহীন হয়ে আছেন কিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com