ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

ইলিয়াছ আহমেদের ২৮ মৃত্যুবার্ষিকী আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় সংসদের সাবেক সংসদ-সদস্য ও গণপরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক, সমাজসেবক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় নিজ বাড়ি জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইলিয়াস আহমেদ চৌধুরী ১৯৩৪ সালের ১৫ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।

তার বাবা নুরুদ্দিন আহমেদ চৌধুরী। মা চৌধুরী ফাতেমা বেগম ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন। দাদা ভাইয়ের শিক্ষা জীবন শুরু হয় দত্তপাড়ার টিএন একাডেমি থেকে, মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন।
তিনি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে নিরলসভাবে কাজ করেন। তিনি ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দাদা ভাই মুজিব বাহিনীর কোষাধ্যক্ষেরও দায়িত্ব পালন করেন।

তিনি মাদারীপুর থেকে ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগ পুনর্গঠনসহ বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

ইলিয়াস আহমেদ চৌধুরী ১৯৯১ সালের ১৯ মে ৫ম জাতীয় সংসদের সদস্য থাকাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দাদা ভাই ছিলেন জনপ্রিয় দৈনিক বাংলার বাণী পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি। তিনি আরামবাগ ক্রীড়াচক্রের সভাপতি ও খুলনা আবহানী ক্রীড়াচক্রের সভাপতি ছিলেন।

এ ছাড়া তিনি সফল ব্যবসায়ী ও সমাজসেবক এবং খুলনা অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

ইলিয়াছ আহমেদের ২৮ মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ১১:১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯