ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আফ্রিকায় হামলার শিকার শোয়ার্জনেগার

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: সাউথ আফ্রিকায় ‘ক্লাসিক আফ্রিকা’ নামে একটি অনুষ্ঠানে গিয়ে হামলার শিকার হয়েছেন ‘টার্মিনেটর’ খ্যাত হলিউড তারকা ও ক্যালিফর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার। একটা সময় বডিবিল্ডার হিসেবেও তিনি বিশ্বখ্যাত ছিলেন। সেই শোয়ার্জনেগার কিনা মেঝেতে লুটিয়ে পড়লেন অন্যের ফ্লাইং কিকে। অর্থাৎ অনুষ্ঠান চলাকালে সেখানে উপস্থিত এক ব্যক্তি তাকে পেছন থেকে তার পিঠে লাথি বসিয়ে দেন। তাতে উপুড় হয়ে পড়ে যান ‘টার্মিনেটর’ তারকা। পড়ে যান ওই হামলাকারীও।

সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার দৃশ্য দেখা গেছে একটি ভিডিও ফুটেজে। যেটা শোয়ার্জনেগার নিজেই তার টুইটারে শেয়ার করেছেন। ডিভিওটি ছড়িয়ে পড়েছে তার ভক্তদের আইডিতেও। যদিও ঘটনার পর সঙ্গে সঙ্গে ওই হামলাকারীকে গ্রেপ্তার করে নিরাপত্তাকর্মীরা এবং শোয়ার্জনেগারকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেন। হামলাকারীকে পরে পুলিশে সোপর্দ করা হয়। তবে কেন তিনি শোয়ার্জনেগারের মতো বিশ্বখ্যাত একজন তারকার উপর এভাবে হামলা চালালেন তা এখনো জানা যায়নি।

টুইটারে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ৭১ বছর বয়সী আর্নল্ড শোয়ার্জনেগার ‘ক্লাসিক আফ্রিকা’ অনুষ্ঠানে তার ভক্তদের মধ্যেই ছিলেন। তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এক ব্যক্তি তাকে উড়ন্ত লাথি বা ফ্লাইং কিক দিলে মেঝেতে লুটিয়ে পড়েন অভিনেতা। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মেঝেতে পড়ে যান ওই হামলাকারীও।

তবে টুইটারে শোয়ার্জনেগার জানিয়েছেন, ভক্তরা যেন তাকে নিয়ে উদ্বিগ্ন না হন। তিনি জানান, ‘প্রথমে আমি ভেবেছিলাম ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পড়ে গেছি। পরে ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারলাম যে, আমাকে লাথি মারা হয়েছে। অভিনেতা তার ওপর হামলার বিষয়ের চেয়ে ‘ক্লাসিক আফ্রিকা’ নামে ওই অনুষ্ঠানের প্রতি দৃষ্টি দিতে সবাইকে অনুরোধ করেছেন। বলেছেন, ‘সাউথ আফ্রিকায় আর্নল্ড স্পোর্টসে ৯০টি খেলায় ২৪ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছে। চলুন তাদের দিকে দৃষ্টি দেই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আফ্রিকায় হামলার শিকার শোয়ার্জনেগার

আপডেট টাইম : ১২:০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯