ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

‘সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে’

বিনোদন প্রতিবেদক : নবাব সিরাজগঞ্জের ছেলে। অনেক আগেই তাঁর বিয়ের বয়স পার হয়ে গেছে। যতবার বিয়ে ঠিক হয়েছে, ততবারই অজানা কারণে ভেঙে গেছে। সিরাজগঞ্জের মানুষ হিসেবে নবাব খুব অহংকার এবং গর্ব করে।

নবাবের বিয়ের জন্য ফের নতুন একটি প্রস্তাব আসে কিশোরগঞ্জ থেকে। বিয়ে ভেঙে যাবার ভয়ে এবার নবাব ও তাঁর মামা মেয়ে দেখতে যায়। মেয়ে দেখতে গিয়ে নবাব খুবই এক্সাইটেড হয়ে মেয়ের মাকে দেখেই পছন্দ করে ফেলে। এর পর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এমন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে’ শিরোনামে সাত পর্বের ধারাবাহিক নাটক।

এটি রচনা ও পরিচালনা করেছেন মিজান। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জাকিয়া বারী মম, শামীমা নাজনীন, তারেক স্বপন, লিজা খানম প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আসন্ন ঈদে নাটকটি বাংলাভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

এদিকে ক্রাউন এন্টারটেইনমেন্টের নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য একাধিক ওয়েব সিরিজ ও খণ্ড নাটক নির্মাণের প্রস্তুতি চলছে। করোনার সংক্রমণ দূর হলেই এর দৃশ্যধারণ শুরু হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

‘সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে’

আপডেট টাইম : ১২:১১:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০