বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

আগামী ১০ মে শেয়ারবাজার চালু হচ্ছে না

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৯৭ বার পঠিত

 

শেয়ারবাজার ডেস্ক: করোনার উদ্ভূত পরিস্থিতির মধ্যে আগামী ১০ মে থেকে লেনদেন চালু করার যে সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন, সেটি হচ্ছে না। দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি অনুমতি না দেয়ায় সরকার ঘোষিত সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত পুঁজিবাজার বন্ধ থাকবে।

করোনা বিস্তার প্রতিরোধে সরকারের ঘোষিত গত ২৬ মার্চ থেকে টানা ছুটি চলছে দেশে। ফলে দেশ কার্যত লকডাউন হয়ে যায়। সরকারি এই সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ করা হয়।

সম্প্রতি সরকার ‘লকডাউন’ পরিস্থিতি কিছুটাক শিথিল করলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ১০ মে থেকে লেনদেন চালু করার অনুমতি চায় নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির কাছে। কিন্তু বিএসইসি অনুমতি দেয়নি। ফলে ১৬ মে পর্যন্তই বন্ধ থাকছে এই দুই শেয়ারবাজারের লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তানিয়া বেগম গণমাধ্যমকে বলেন, সরকার ১৬ মে পর্যন্ত ছুটি বর্ধিত করেছে। তাই দুই শেয়ারবাজারের সমস্ত কার্যক্রমও বন্ধ থাকবে ১৬ মে পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com